ক্রাইম নিউজ প্রতিবেদক, শৈলেন্দ্রনাথ মজুমদার :
[caption id="attachment_9554" align="alignnone" width="1389"]
গোপালগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন। —[/caption]
গোপালগঞ্জে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা হলরুমে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি কর্মকর্তা, গোপালগঞ্জ ড. মামুনুর রহমান। তিনি বলেন, দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি পেলে জনগণের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কৃষকরা অর্থনৈতিকভাবেও লাভবান হবেন। নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদনে কৃষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আরিফুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন দেশীয় ফল পুষ্টিগুণে সমৃদ্ধ। এসব ফলের উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি কৃষকদেরও আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৌশিক আহমেদ। তিনি বলেন, কৃষি ও কৃষকের উন্নয়ন দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিকদার শহিদুল ইসলাম লেলিন সহ জেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মেলায় জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির দেশীয় ও বিদেশি ফলের স্টল প্রদর্শন করেন। দর্শনার্থীদের উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
[caption id="attachment_9550" align="alignnone" width="1600"]
গোপালগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন।[/caption]
আয়োজকরা জানান, ফল মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ফল চাষে নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ আয়োজন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||