মো. মিঠুন হাসান জাকারিয়া, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জ জেলার দক্ষিণের বাঘা নেতা কাউন্সিলর মো:আল-আমিন ইসলামের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে সারা শহর প্রদক্ষিণ ও জয় বাংলা স্লোগানের মুখরিত। এ সময় তারা "শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে" বলে স্লোগান দেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচির সূত্রপাত হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো. আল -আমিন ইসলামের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিল চলাকালে ‘জয় বাংলা’ স্লোগানে শহরের বিভিন্ন এলাকা মুখরিত হয়ে ওঠে। পাশাপাশি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানও দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রকাশ্যে আওয়ামী লীগের ব্যানারে এমন মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ কর্মসূচি সম্পর্কে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে শহরের গুরুত্বপূর্ণ কোন স্থানে আগের মত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য বাহিনীর কাউকেই দেখতে পাওয়া যায় নাই। গতকালের টুংগীপাড়া ও গোপালগঞ্জের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটার পর।আইন-শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য বাহিনীরা উধাও।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||