বাধন দত্ত, আনু সন্ধানী, প্রতিবেদক :
[caption id="attachment_7933" align="alignleft" width="391"]
এই মহাব্বত শেখের বিরুদ্ধে চুরি-ছিনতাই ও চাঁদাবাজির মামলা রয়েছে।[/caption]
দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছে এই দুই ভাই। বীর মুক্তি যোদ্ধার কাছে ২ লক্ষ টাকা দাবি করে ব্যর্থ হয়ে এ হামলা করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
গত মঙ্গলবার(২৪ মার্চ) সন্ধ্যায় আনুমানিক ৬টার সময় এ ঘটনা ঘটায় তারই আপন ভাতিজা মহব্বত ও তিতাস।
সরেজমিনে গেলে জানা যায়, মোশারেফ শেখের ছেলে এই অভিযুক্ত মহাব্বত শেখ একজন স্কুল সহকারী শিক্ষক। সু-চতুর এই মহব্বত বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজনের সাথে ছবি তুলে, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগও তার বিরুদ্ধে আছে। এই মহাব্বত শেখের বিরুদ্ধে একাধিক ( চুরি-ছিনতাই ও চাঁদাবাজির) মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ। মামলার লিখিত এজাহারে পাওয়া যায়, ঘটনার দিন বীর মুক্তিযোদ্ধার বসত ভিটায় দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে প্রবেশ করে তার নিকট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাঁদা দাবী করে মহব্বত ও তিতাস দুই ভাই। চাঁদা দিতে অস্বীকার করায় মুক্তিযোদ্ধা ও তার মেয়ে তাজিদা (২৮) পিটিয়ে রক্তাক্ত করে ওরা দুই ভাই। এ সময় ওরা তার মান্নান শেখের পকেট থেকে ১০,০০০/- (দশ হাজার) টাকা ও তার মেয়ের গলায় থাকা ৮ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন জোর করে ছিনিয়ে নিয়ে যায়।
লিখিত এজাহারে আরো পাওয়া যায়, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখের সাথে তার আপন ভাতিজা মহব্বত শেখ ও তিতাস শেখের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এর আগেও চাচাতো বোনকে মারার অপরাধে মহব্বত জেলে যায়। পরে চাচার সাথে মীমাংসা পর সে জামিনে মুক্তি পায়
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||