নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
[caption id="attachment_8739" align="aligncenter" width="1328"]
গোপালগঞ্জে গরিব কৃষকের পাশে উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লা।[/caption]
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকায় অসহায় ও দরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ রিপন মোল্লা। তার নেতৃত্বে স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা গরিব কৃষকদের ধান কেটে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
মাননীয় প্রধাণ মন্ত্রী তারেক রহমানের এবং গোপালগঞ্জের- ২ সংসদীয় আসনের এমপি ডা. কে এম বাবরের নির্দেশে গরীব ও অসহায় কৃষকদের পাশে গিয়ে দাড়িয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি এলাকার একাধিক অসচ্ছল কৃষক শ্রমিক সংকট ও আর্থিক সমস্যার কারণে সময়মতো ধান কাটতে হিমশিম খাচ্ছিলেন। এমন সংবাদ পেয়ে রিপন মোল্লা নিজ উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে কৃষকদের ধান কেটে দেন। এ সময় তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই অসহায় কৃষকদের কষ্ট লাঘবে আমরা সব সময় কাজ করে যাচ্ছি।”
স্থানীয়রা জানান, মোঃ রিপন মোল্লাকে সব সময়ই অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দেখা যায়। সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
কৃষকরাও এ সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে বলেন, ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটের কারণে তারা দুশ্চিন্তায় ছিলেন। রিপন মোল্লা ও তার সহযোগীরা এগিয়ে আসায় তারা অনেক উপকৃত হয়েছেন।
[caption id="attachment_8740" align="alignnone" width="846"]
গোপালগঞ্জে গরিব কৃষকের পাশে উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লা।[/caption]
এ মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সমাজের বিত্তবান ও রাজনৈতিক ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||