
এম ডি নাঈম (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কোটালীপাড়া কলেজ মাঠ প্রাঙ্গণে কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আয়োজনে এ ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড,আবুল খায়ের, গোপালগঞ্জ সদর সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম মাহাবুব আলী সোহেলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি এসএম জিলানী বলেন, দীর্ঘ ১৭ বছর ধারে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল । আপনারা কোটালীপাড়া বাসীও ভোট দিতে পারেননি। এ রাষ্ট্রের মালিক জনগণ। আমার সংবিধান আমাকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু বিগত ১৭ বছর ধারে দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। লড়াই সংগ্রাম করতে গিয়ে বহু মানুষ ঘুম খুনের শিকার হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় ২ হাজার ছাত্র জনতা নিহত হয়েছে। বার বার এখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হালাল ভোটে নির্বাচিত হননি ।
তিনি আরও বলেন, ১৮ সালে আমি এই আসন থেকে নির্বাচন করেছিলাম। জেলে থাকার কারণে আমি গণসংযোগ করে নির্বাচন করতে পারিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ একজনকে চেয়ারম্যান পদে দাড় করিয়ে দিয়ে আর কাউকে নির্বাচন করার সুযোগ দেয়নি।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন। দেশের জনগণ আজ আপনাকেই দেশ থেকে বিতাড়িত করছে। আল্লাহ সর্বশক্তিমান। তিনি বুঝিয়ে দিয়েছেন, সম্মান নিয়ে খেলা করলে তারও নির্মম পরিণতি ভোগ করা লাগে।
ইফতার মাহফিলে তিনি আরও বলেন, আমরা সবাই বাংলাদেশী। কোন সংখ্যালঘু বা সংখ্যাগুরু থাকবেনা। রাজনীতিকে আধুনিকায়ন করতে হবে। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে ।
মানুষের ক্ষতি হয় এমন কাজ বর্জন করতে হবে।
রাজনীতিকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হবে। তাহলেই তারেক রহমান নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনারা যারা বিএনপি রাজনীতিতে বিশ্বাস করেন চাঁদাবাজি ও দখলবাজীসহ সকল অপকর্ম থেকে দূরে থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে আমি বিশ্বাস করি, আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাস চাঁদাবাজি ও দখলমুক্ত বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||