কাজী মাহমুদ, নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :
[caption id="attachment_2377" align="alignnone" width="300"]
গোপালগঞ্জে এম,এইচ খানের উদ্যোগে কোকো রহমানের ৯-ম মৃত্যুবার্ষিকী পালন।[/caption]
গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকো'র ৯-ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া মহফিল ও অন্তত ৫-শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ থেকে কাজী মাহমুদ জানায়- আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার উলপুর বাজার সংলগ্ন এম এইচ খান ডিগ্রি কলেজ মাঠে, জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং বিএনপি'র বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এম এইচ খান মঞ্জু এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এর আগে, এ উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকো এর রুহের আত্তার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
[video width="848" height="478" mp4="https://bdcrimenews.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Video-2025-01-24-at-2.42.03-PM.mp4"][/video]
এসময় গোপালগঞ্জ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মেজর অবসর অহিদুল হক মোল্লা, জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, সাবেক পৌর বিএনপি'র সভাপতি গিয়াস উদ্দিন ঝান্টু খান, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মেহেদী বিল্লাহ, জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক রিপন দাড়িয়া, বিএনপি নেতা অনিক মোল্লা, রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||