এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে জেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ফল বিতরণ করা হয়।
আজ রবিবার (৯ আগস্ট) গোপালগঞ্জ জেলা পরিষদ গেস্ট হাউসের হলরুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা এপেক্স ক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা (জি এম।)।
সভায় এপেক্স ক্লাবের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে গোপালগঞ্জের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের ফল বিতরণ করেন ক্লাবের সদস্যরা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম মোস্তফা এপেক্স ক্লাবের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এপেক্স ক্লাবের মূল লক্ষ্য হলো : সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করা এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা। মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই এপেক্স ক্লাবের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
মাসিক সভায় এপেক্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ভবিষ্যতে আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||