এ জেড আমিনুজ্জামান রিপন :

আগামীকাল বুধবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জে আসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এ উপলক্ষে স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করার জোর শোর প্রস্ততি চলছে।
আগামীকাল বেলা সাড়ে ১১টায় জেলা সদরের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এই সভা অনুষ্ঠিত হবে।
এদিন এনসিপি গোপালগঞ্জ কমিটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিয় ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে, গোপালগঞ্জের কর্মসূচি পালনের পর তারা দুপুরে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হবে
জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সফরে অংশ নিবেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||