এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত এক স্কুল শিক্ষিকাসহ তার পরিবার। সন্ত্রাসীদের ভয়ে বসতবাড়ি ছেড়ে দুই সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা।
গত (১ মার্চ, ২০২৬)রাত আনুমানিক সাড়ে ১০টায় এ হামলার শিকার হন তারা। জানা যায়, গোপালগঞ্জ সরকারি বীণাপাণি বিদ্যালয়ের শিক্ষিকা এই শাহীন আরা তার স্বামী একজন ব্যবসায়ী। তাদের দুটি সন্তান জান্নাত ও রাইয়ান।
এ ব্যপারে শাহীন আরা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ মার্চ রাতে ২/৩টি মোটরসাইকেল যোগে ৮/৯ জন সশস্ত্র সন্ত্রাসী ১৭৫, পাবলিক হল রোড, তাদের নিজ বাসভবনের প্রধান ফটকের তালা ভেঙে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়েঅতর্কিতভাবে ঐ পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।
অভিযোগে বাদী আরো উল্লেখ্য করেন, হামলায় তার নাক ও ঠোঁটে আঘাতপ্রাপ্ত হয় এবং বাম হাতের বাহুতে গুরুতর জখমপ্রাপ্ত হয়। তার স্বামীর বাম ঘাড়ে এবং ডান হাতে গুরুতর জখম হয়। তার মেয়ে জান্নাতুল ফেরদৌস জান্নাত, (১৭) এর বাম চোখে আঘাতপ্রাপ্ত হয় এবং ছেলে সালেহ হাসান রাইয়ান, (১১) এর পিঠ ও বুকে লাঠির আঘাতে জখম হয়। আহত অবস্থায় তারা গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা জন্য ভর্তি হন।
এ ব্যপারে মেহেদি হাসান সোহেল বলেন, সন্ত্রাসীরা আমার পরিবারের উপর হামলা করেও ক্ষ্যান্ত হয়িনি, গত কিছুদিন ধরে সন্ত্রাসী আমার মোবাইল ফোনে কল ও টেক্সট মেসেজের মাধ্যমে আমাকে এবং আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে। আমি আমার সহধর্মিণী শিক্ষিকা শাহীন আরা এবং দুই সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সন্ত্রাসীদের ভয়ে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। ওদের কারণে আমার ব্যাবসা-বাণিজ্য ও সন্তানদের স্বাভাবিক জীবন-যাপনসহ স্ত্রীর কর্মস্থলে মারাত্মকভাবে ক্ষতিসাধন হচ্ছে বলে জানান তিনি।
১৫ মার্চ ২০২৬ তারিখেও আমার মোবাইল ফোনে একাধিকবার হুমকিমূলক কল ও এসএমএস এসেছে। তারা জানিয়েছে, আমি গোপালগঞ্জে ফিরলে আমাকে ও আমার পরিবারকে নিরুদ্দেশ করে দেবে।
তিনি আরও জানান, থানায় অভিযোগ করেছি জানতে পেরে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং চাঁদা দাবিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতে থাকে। আমার অবর্তমানে সন্ত্রাসীরা আমার বাড়িতে গিয়ে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে।
এ সময় তিনি প্রশাসনের কাছে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||