সাকিব সিকদার, ক্রাইম নিউজ, প্রতিবেদক :
[caption id="attachment_8725" align="aligncenter" width="800"]
গোপালগঞ্জে এক যুবককে কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ।[/caption]
গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের পূর্ব পাড়া এলাকায় মাহাবুব হাওলাদার (পিতা- আফসার উদ্দিন হাওলাদার) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ সময় তার কাছে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কাজুলিয়া পূর্ব পাড়া এলাকায় এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। ওই সময় মাহাবুব হাওলাদার ৭ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে একা পেয়ে অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, একই এলাকার মুনছুর মিয়ার ছেলে বিল্লালসহ তার আরও তিন ভাই দেশীয় অস্ত্র ‘কোচ’ নিয়ে মাহাবুবের ওপর হামলা করে। হামলাকারীরা মাহাবুবের ডান পায়ে কোপ দিয়ে গুরুতর জখম করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলার সময় মাহাবুবের কাছে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া তাকে মারধর করে হত্যার চেষ্টা চালানো হয় এবং কিছু সময় আটকে রাখা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত মাহাবুবকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযুক্ত বিল্লাল ও তার ভাইদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||