শৈলেন্দ্রনাথ মজুমদার, নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সৌদিপ্রবাসী কাশেম মোল্লা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত কাশেম মোল্লার ভাই হোসেন আলী মোল্লা বলেন, কিছুদিন আগে আমার ভাই কাশেম মোল্লা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে।আজ মঙ্গলবার সকালে সে শখের বসে আমার ইজিবাইকটি নিয়ে চালাতে যায়।
এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। তখন আমরা খাল থেকে ইজিবাইকসহ কাশেমকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||