এ জেড আমিনুজ্জামান রিপন :
[caption id="attachment_8485" align="alignnone" width="838"]
আইন সহায়তা দিবসের র্যালি[/caption]
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে
গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৬ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা দায়রা জজ মোহাম্মদ সামছুল হক-এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ লিগ্যাল এইড অফিসার সহকারী জজ শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় গোপালগঞ্জ লিগ্যাল এইড- এর চেয়ারম্যান দায়রাজজ মোহাম্মদ সামছুল হকের সভাপতিত্বে শিল্পকলার হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ উজ্জামান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সিভিল সার্জন ডা, আবু সাইদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. আশিকুর রহমান, সিনিয়র জেলা জজ সৈয়দ আরাফাত হোসেন, জিপি আবুল খায়ের।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মাদ জিয়াউল হক, স্পেশাল পিপি তৌফিকুল ইসলাম, জিপি এম এ আলম সেলিমসহ অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।
[caption id="attachment_8486" align="alignleft" width="837"]
আইন সহায়তা দিবস ,আলোচনা সভা[/caption]
এ সময় কমিটির চেয়ারম্যান ও সভাপতি গোপালগঞ্জ জেলা দায়রাজজ মোহাম্মদ সামছুল হক লিগ্যাল এইড সম্পর্কে আলোচনা সভায় বিস্তারিত তুলে ধরেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||