জুবায়ের হোসেন, নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদের আয়োজনে সকাল থেকে দ্বীন ব্যাপী শেখ মনি স্টেডিয়ামে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় সুকতাইল একাদশ, মানিকদাহ একাদশ, আড়পাড়া একাদশ ও কোটালী পাড়া একাদশ অংশ নেয়। পরে সুকতাইল একাদশ ও মানিকদাহ একাদশ ফাইনালে পৌঁছে। পরে সুকতাইল একাদশ মানিকদাহ একাদশকে৩-০ গোলে পরাজিত করে।
এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের জেলার
আহ্বায়ক মো, জুবায়ের হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক, সদস্য সচিব চৌধুরি মঞ্জরুল ইসলাম , জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান, সদর উপজেলা আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, পৌর আহ্বায়ক সেলিম মোল্লা,
জেলার সদস্য ডলার ইসলাম, পিয়াস, রাজিব বিশ্বাস, ইমরুল হাসান, আঃ আলিম সহ প্রমুখ।
সার্বিক সহযোগিতা করেন আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা শেখ মুশফিকুর রহমান রেন্টু।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||