এমডি. নাঈম, বিশেষ প্রতিনিধি :

গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো পরিষদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি শিশির আহমদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহবায়ক মোঃ জুবায়ের হোসেন। ফুটবল টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের গোপালগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব শাহিনুল ইসলাম দুখু।
সদর উপজেলার গোবরা ঐতিহ্যবাহী নিলার মাঠ প্রাঙ্গণে ৪ টি দলের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অংশ গ্রহণকারী দলগুলির মধ্যে নিলার ফুটবল একাডেমি, মানিকদাহ একাডেমি, চর-গোবরা একাডেমি ও গোবরা লঞ্চঘাট একাডেমি। ফুটবল টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন মো. নাজমুল সিকদার। খেলায় ৪-৩ গোলে বিজয়ী হন মানিকদাহ একাডেমি ও দ্বিতীয় স্থান দখল করে নিলার মাঠ একাডেমি । আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত এই টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিজয়ী হন মানিকদাহ একাডেমির এমডি নাইম । তাকে ব্যক্তিগত সম্মাননা তুলে দেন কোটালীপাড়ার কৃতি সন্তান বিএনপি নেতা মো. আনামিকা সুলতান।

প্রধান অতিথি বিশেষ অতিথিদের সাথে নিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, আরাফাত রহমান কোকো পরিষদের, যুগ্ম আহবায়ক আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবুল খায়ের, জেলা বিএনপির অন্যতম সদস্য এ্যাডভোকেট,এস এম তৌফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সভাপতি জেলা যুবদল রিয়াজ উদ্দিন লিপ্টন,প্রেসক্লাব গোপালগঞ্জে যুগ্ম মহাসচিব এ জেড. আমিনুজ্জামান রিপন, প্রচার ও প্রকাশনা সচিব শৈলেন্দ্রনাথ মজুমদার।
আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুরাদ বিশ্বাস, বিএনপি নেতা টিটো বিশ্বাস,সাবেক সদর ছাত্রদল সাধারণ সম্পাদক মিলন শেখ,যুবদল নেতা রাজিব বিশ্বাস,জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান, মিজু বিশ্বাস। স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান সহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||