এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জ-২ আসনের এই সর্বপ্রথম কোনো নির্বাচিত এমপি গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করায় বিএপির ধানের শিষ প্রতীক নিয়ে নির্বাচিত জনবান্ধব ও সাংবাদিকবান্ধব গোপালগঞ্জ-২ আসনের নব নির্বাচিত এমপি ডা. কে এম বাবরকে গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা সবসময় সত্যের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরলে সাধারণ মানুষ উপকৃত হবে।" তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সঠিক তথ্য উঠে এলে জনগণের সেবায় কাজ করা জনপ্রতিনিধিদের জন্য সহজ হয়।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজি আবুল খায়ের। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, বি এম জোবায়ের হোসেন ও শেখ মোস্তফা জামান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪ বারের নির্বাচিত সাবেক কাউন্সিলার এম মাহাবুব আল সোহেল, সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম ও জিয়াউল কবির বিপ্লব, ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা। এছাড়া গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশসহ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অতিথিরা ইফতারে শরিক হন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||