এ জেড. আমিনুজ্জামান রিপনঃ
[caption id="attachment_2255" align="alignleft" width="300"]
এস .এম মারুফ রেজা চেয়ারম্যান জালালাবাদ ইউনিয়ন[/caption]
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ০১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ,এম, মারুফ রেজার প্রতারণার শিকার গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া পদ্ম পুকুর পাড়ের মৃত. সিরাজুল ইসিলাম এর বড় পুত্র শফিকুল হাসান রনি ছাড়াও জালালাবাদ ইউনিয়নের সাধারণ জনগণ।
মারুফ এই পরিবারের আত্মীয় বলে জানা যায়, বাবার মৃত্যুর পর মায়ের বেপরোয়া চলাফেরায় বাঁধা দেওয়য় মায়ের সাথে রনির সম্পর্কের অবনতি হয়। সুযোগে এই পরিবারের ভিতরে সুকৌশলে প্রবেশ করে সে। অপর দিকে মায়ের আপত্তিকর কিছু দৃশ্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে রনি দেখে ফেলায় তার মা তাকে দুরে সরিয়ে দিতে ঐ নেতা ও মারুফ চেয়ারম্যানকে সাথে নিয়ে চক্রান্ত শুরু করে। রনি সিকদারের সবচেয়ে বড় দুর্বলতার সে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, এটাকে সম্বল করেও তারা রনিকে মামলা দিয়ে জেলে দেওয়া সহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে কৌশলে তার ভাগের সম্পত্তি থেকে বঞ্চিত করতে থাকে সেই সাথে রনিকে ব্যাংকপাড়ার বাসা থেকে বিতাড়িত করার পরিকল্পনা করে সফল হয় তারা। রনি সিকদারের টাকার প্রয়োজনে তার ব্যাংক পাড়ার জমি বিক্রি করে দেওয়ার কথা বললে রনির মা সুকৌশলে মারুফকে রনির সাথে মিলিয়ে দিয়ে অল্প কিছু টাকা দিয়ে রনির জমি লিখে নিয়ে পরবর্তীতে টাকা দেওয়া বন্ধ করে দেয়। কয়েকদিন পূর্বে রনি সিকদার হার্ডের সমস্যার কারণে মৃত্যু কাছাকাছি গিয়েও তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পায় নাই। এক পর্যায়ে রনি সিকদার তার মা ও এই সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন তার ভাগের সম্পত্তি বুঝে নেওয়া চক্রান্ত কারীদের বিচারের দাবিতে।
বিগত সরকারের আমলে মারুফ চেয়ারম্যান ছিলেন গোপালগঞ্জের সাবেক এমপি শেখ পরিবারের সদস্য শেখ সেলিমের একান্ত সহচর। বর্তমানে তিনি সরকারের পট পরিবর্তনের সাথে সাথে বিএনপির জেলা আহ্বায়ক মো. রফিকুজ্জামান রাফি এর সাথে মিলিত হয়ে বিএনপির জোর দেখিয়ে রনি সিকদারকে পথে বসাতে উঠে পড়ে লেগেছে। গোপন সূত্রে জানা যায় মারুফ চেয়ারম্যান ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সান্নিধ্যতা লাভ করতে গেলে তিনি তাকে বাসা থেকে বের করে দেন।
অপরদিকে এই চেয়ারম্যান মারুফের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে বার বার অভিযোগ করেন। তার মধ্যে রয়েছে, ইউপি সদস্যরা উল্লেখ করেন, নামমাত্র কাজ করে ২০২২-২৩ অর্থবছরে ইউনিয়নের উন্নয়ন সহায়তা কর্মসূচির বরাদ্দের আট লাখ ২৯ হাজার টাকা তুলে নেন চেয়ারম্যান। এছাড়া অসহায় নারীদের জন্য বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের জন্য পাওয়া চার লাখ ৫৫ হাজার টাকার ৬০ শতাংশ চেয়ারম্যান আত্মসাৎ করেন। বিতরণ করা সেলাই মেশিনের প্রতিটির বাজার মূল্য চার হাজার টাকা হলেও কাগজ-কলমে ১০ হাজার টাকা দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
হোল্ডিং নম্বর দেওয়ার নামে লোকজনের থেকে অন্তত ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের দুটি রাস্তা না করে তিন লাখ এবং আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়ার নাম করে ৩০টি অসহায় পরিবারে কাছ থেকে ১৫ হাজার টাকা করে মোট সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছেন চেয়ারম্যান।
মারুফ এবং চিহ্নিত নেতা প্রথমে তার পরিবারের মাঝে প্রবেশ করে আবাসিক হোটেলের আয়ের একটি অংশ রনির পরিবারে মাসিক খরচ বাবদ পেত ওটা ওরা ওর মায়ের মাধ্যমে বন্ধ করে দেয়। ঐ টাকাটাই রনির পরিবার চালানোর একমাত্র উৎস ছিল। রনি সিকদারের বাবার হোটেল রাজের রুমে বসে রনির বিরুদ্ধে চক্রান্ত করছে অপর দিকে রনি রাস্তায় রাস্তায় ঘুরছে।
এ ব্যপারে জানার জন্য জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান এর মুঠোফোনে দিলে চতুরতার সহিত তার ফোন তার মামাকে দিয়ে রিসিভ করান, তার মামা বলেন চেয়ারম্যান একটু ব্যস্ত আছেন ফ্রি হলে পরে কথা বলবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||