মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ :
আজ ০৮ই-জানুয়ারি ২০২৫ ইং আনুমানিক সন্ধ্যা ০৬ ৩০ মিনিটে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা হতে হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি মৃত হেমায়েত শেখের ছেলে মো. হৃদয় শেখ, কমলাপুর, মুকসুদপুর পৌরসভা, গোপালগঞ্জ। জানা যায় আসামি ওসি তদন্ত এর কক্ষ হতে সু-কৌশলে পালিয়ে যায়।
গতকাল ০৭ই-জানুয়ারি আনুমানিক রাত ০৯ ঘটিকায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মুকসুদপুর থানার মামলার আসামি মো. হৃদয় শেখকে মুকসুদপুর থানা পুলিশ গ্রেফতার করে।
আসামি মো. হৃদয় শেখ হাতকড়া লাগানো অবস্থায় ছিল। পরবর্তীতে, আসামি সুকৌশলের সকলের অগোচরে বের হয়ে চলে যায়।
এ ঘটনায় মুকসুদপুর থানায় কর্মরত এসে,আই শামিম ও তার সঙ্গিয় এক কনস্টেবল কে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শকদের সাথে মুঠোফোন যোগাযোগ করলে, উনি ঘটনার সত্যতা স্বীকার করেন বলে ঘটনার ব্যপারে গনমাধ্যমে প্রেসনোট দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||