এ জেড আমিনুজ্জামান রিপন :

বৈরী আবহাওয়ার কারণে গোপালগঞ্জের পৌর ইদগা ময়দানে প্রধান জামাত পড়তে পারেনি সাধারণ মুসল্লিরা। একটু সতর্কতা অবলম্বন করলে নামাজ পড়ার সমস্যা হতো না বলে মত প্রকাশ করেন সাধারণ মুসল্লিরা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় গোপালগঞ্জের মডেল মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্টি উপেক্ষা করে ভোর থেকেই মুসল্লিরা দলে দলে মসজিদ প্রাঙ্গণে সমবেত হন। ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
ঈদের জামাতে অংশ নেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) আরিফ উজ-জামান, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা সহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃ বিন্দ রা উপস্থিত ছিলেন।
এসময় গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. কে এম বাবর নামাজে আগত সকল মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এবং সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||