
বদলিজনিত কারণে গোপালগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুল্লাহ, বিপিএম-সেবা বিদায় নিয়েছেন। দায়িত্ব পালনকালে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায়ী পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
সোমবার ( ১৬ নভেম্বর ২০২৬) খ্রিস্টাব্দে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বিদায়ী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব পালনকালে জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার জন্য বিদায়ী পুলিশ সুপারকে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় জেলা পুলিশের কর্মকর্তারা তাঁর দায়িত্বশীলতা, দক্ষতা ও পেশাদারিত্বের কথা স্মরণ করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
বিদায় সংবর্ধনা শেষে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, বিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে গোপালগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তরের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জেলা পুলিশের চলমান কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিদায়ী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর বিদায়কে ঘিরে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাঁকে বিদায় জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||