টুঙ্গিপাড়া প্রতিনিধি,( গোপালগঞ্জ) :

পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২টার সময় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার প্রভাবশালী শ্রিরামকান্দী গ্রামের অহিদুজ্জামান, তার বড় ভাই আসাদ শেখ, ও তার বখাটে ছেলে আরিফুল শেখ ওরফে আরিফ (কিশোর গ্যাং সদস্য) অভিযোগে অভিযুক্ত বলে গণমাধ্যমে জানান ভুক্তভোগীর পরিবার।
সরেজমিনে গেলে দেখা যায়, খাদিজা খানমের বসতবাড়ি আগুনে পুড়ছে, আগুনের শিখায় পুড়ে গেছে পাশে গাছ-পালা। বাদির বসত ভিটার কিছু পশ্চিমে নতুন একটি নির্মাণাধীন টিনের ঘর ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের গরীব, অসহায় স্বামীহারা ভুক্তভোগী খাদিজা খানম গণমাধ্যম কর্মীদের বলেন, ওরা আমার সবকিছু লুট করে নিয়ে গেছে। যাওয়ার সময় আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি ওদের অত্যাচার থেকে রেহাই পেতে, তারপরও ওরা আমাকে ছাড়ছে না। আমি ওদের অত্যাচার সহ্য করতে না পেরে আইনের আশ্রয় নিয়েছি। আদালতে অহিদুজ্জামানের ছেলেকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠিয়েছে। জেল থেকে বের হওয়ার পর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে সে। ক্ষমতা প্রভাব প্রদর্শনের জন্য আরিফের বড় চাচা আসাদ শেখ ও বাবাসহ পরিবারের সকলে ছেলের অনৈতিক কর্মকাণ্ডে বাঁধা না দিয়ে উলটো ছেলেকে লেলিয়ে দিয়েছে আমাদের পিছে। তিনি আরো বলেন, এ ব্যপারে আমি টুঙ্গিপাড়া থানায় মামলা করতে গিয়ে ব্যর্থ হই। পরবর্তীতে আমি বিচারের আশায় গোপালগঞ্জ আদালতে ৭/৯(১)৩০,২০০০সালের নারী ও শিশু নিশু নির্যাতন দমন আইন শংশোধনী- ২০২৩ অপরাধে একটি মামলা দায়ের করি। দায়েরকৃত মামলা ২১ শে ফেব্রুয়ারি ২০২৫ আদালত টুঙ্গিপাড়া থানায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পাটগাতি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য গোলাম রশুল শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অমাকে সাথে নিয়েই গত ২০শে মার্চ সকাল ১১টায় আসামিকে থানার মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী অফিসার হাসান স্যার ধরতে গেলে আসামী অহিদুজ্জামান ও তার সহযোগীরা হাসান স্যারসহ আমাদের সাথে ক্ষমতার জোরে হুমকি দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে আসামীরা হাতাহাতি সৃষ্টি করে পালিয়ে যায়। তিনি আরো বলেন পুলিশ এলাকা ত্যাগ করার খবর পেয়ে অহিদুজ্জামান ও তার সহযোগীরা বাদীর বাড়িতে হামলা করে ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||