নজিস্ব প্রতিবেদক (ক্রাইম নিউজ)

অসুস্থ মাকে দেখতে এসে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা গ্রেপ্তার হন পুলিশের হাতে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট এর পরে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা দেশের সরকার পরিবর্তনের পর তৎকালীন পেক্ষাপটে এলাকা ছাড়েন। গতকাল টুঙ্গিপাড়া থানা পুলিশ তার উপস্থিতি এলাকায় জেনে গ্রেফতার করেন তিনি।
তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান থানা পুলিশ।
এ বিষয় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলম টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. লিংকন মোল্লা গত ৫ আগস্ট এর পরে আত্মগোপনে চলে যায়। তিনি আত্মগোপনে থেকে
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরকার বিরোধী আন্দোলনে যোগদান করে একাধিক হত্যা কাণ্ডের মত ঘটনা ঘটায়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা রয়েছে। গতকাল সোমবার বিকালে গোপন সংবাদ পেয়ে পুলিশে অভিযান চালিয়ে তাকে থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মিলন মোল্লার (সাবেক পাটগাতি ইউপি চেয়ারম্যান) ছেলে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||