কোটালীপাড়া (গাপালগঞ্জ) প্রতিনিধি :

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের চর খুলি গ্রামে।
সিদ্দিক মোল্লা নামে এক ভুক্তভোগী মৎস্য ব্যবসায়ী অভিযোগ করেন, ৩০ শে মার্চ রাতে তার বাড়ির পাশের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে । সরেজমিনে গেলে জানা যায়, দেড় মাস আগে মাছের ঘেরে বোরো ধান চাষ করার কারণে ৪টি ঘের থেকে প্রায় তিন লাখ টাকার মাছ ধরে এনে বাড়ির পাশের পুকুরে ছাড়েন সিদ্দিক মোল্লা। রবিবার রাত (ঈদের আগের দিন) কে বা কারা বিষ প্রয়োগ করে ঐ মাছের পুকুরে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখাযায় পুকুরের মাছ সব মরে ভেসে্ উঠেছে।
এ ব্যপারে ভুক্তভোগী সিদ্দিক মোল্লা সূত্রে জানা যায়, এ ঘটনার পর তিনি বাদি বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। মামলার প্রস্ততি চলছে।
এ ব্যপারে জানতে চাইলে, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবো।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||