এমডি নাঈম গোপালগঞ্জ :

অভিভাবকরা হতাশ, বিদ্যালয়ের ছাত্রের হাতে কলমের বদলে ছুরি কেন। নিরাপত্তাহীনতায় ভুগছে আহতের মা শিল্পী বেগম ও তার পরিবার।
গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের কে,কে,টি হাজী এন. সি, ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের এ ঘটনাটি ঘটে। বিদ্যালয়ের কিছু শিক্ষকদের বেপরোয়া মনোভাব ও নিয়ম বহির্ভূত কার্যক্রম সম্পর্কে এর আগেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হতে দেখা গেছে। এলাকাবাসীর ডাকে গণমাধ্যম কর্মীরা বিদ্যালয়টির বিভিন্ন নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে হয়েছে হয়রানির শিকার। এরই প্রভাব পড়ছে কোমল মতি ছাত্রদের মাঝে।
সদর উপজেলার কাঠি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র হাকিম সিকদারকে ছুরি দিয়ে আঘাত করেছে তার ক্লাসের কয়েক জন সহপাঠী। এঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে আহতর মা শিল্পী বেগম। মামলা সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সকালে স্কুলের ক্লাস কক্ষের বসার জায়গাকে কেন্দ্র করে ক্লাসের সহপাঠী আজিজুল শেখের ছেলে আশিক শেখ, হাছিব শেখ ও মিজানুর রহমান শেখের ছেলে ইয়ামিন শেখ হাকিম সিকদারকে ছুরি দিয়ে ক্লাস রুমের মধ্যে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত হাকিম সিকদারের মা শিল্পী বেগম
বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৬ পুলিশ ঘটনা স্থলে গিয়ে আশিক শেখকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। অপর আসামি ইয়ামিন শেখ ও হাচিব শেখ পলাতক রয়েছে।
এ বিষয়ে ঘটনায় পুলিশের তদন্তকারী কর্মকর্তা এস আই আসাদ জানান, অভিযুক্ত আশিক শেখকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং অপর আসামি ইয়ামিন শেখ ও হাচিব শেখকে ধরতে পুলিশের অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||