এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জ জেলা শাখার অধীনে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় গোপালগঞ্জ কাঁচা বাজার সংলগ্ন পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন গোপালগঞ্জ জেলা ছাত্রদল।
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
ছাত্রদলের সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি,ইব্রাহিম খলিল ফিরোজ।
বিশেষ অতিথি স্থান অলংকার করেন রকিবুল হাসান পলাশ অয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও মাহমুদুল হাসান আল মারজান, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখার সাধারণ সম্পাদক এমরান আলী ইভান,গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি শুভ ও সাধারণ সম্পাদক বিদ্যুৎসহ গোপালগঞ্জ জেলার ছাত্রদলের সকল নেতাকর্মীরা।
শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যকালে বলেন, শুধু মাত্র নিয়মিত এবং মেধাবী ছাত্ররাই আগামীদিনে ছাত্রদল করতে পারবে। আমরা অবশ্যই ৫ই আগস্টের ত্যাগী নির্যাতিত এবং মামলা হামলার শিকার নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করব।তিনি তার বক্তব্যে আরো বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মী কোনোভাবেই ছাত্রদল করতে পারবে না। কোন নেতাকর্মী যদি হল দখল, টেন্ডারবাজি ,চাঁদাবাজি, ইভটিজিং এবং মাদকের সাথে জড়িত থাকে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||