গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধা জেলায় সাঁওতাল নারীকে নির্যাতন ও তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতা গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
সরেজমিনে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্য বলেন, ঐ দিন সকাল আনুমানিক সাড়ে দশটার টায় সাঁওতালদের পৈতৃক সম্পত্তিতে, রফিকুল ইসলাম মাটি ভরাট করছিলেন। আমার খালাতো ভাই নিকোলাস মুর্মু বাঁধা দিলে ওরা তাকে মারধর করে তাড়িয়ে দেয়। আমি প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান আমাকে মারতে আসেন। আমার মা আমাকে বাঁচাতে আসলে চেয়ারম্যান তার কানে থাপ্পড় দিয় ফেলে দিয়ে বেধড়ক মারধর করে।ওরা ক্ষিপ্ত হয়ে ঐ রাতেই চেয়ারম্যানের লোকজন আমাদের বাড়িতে আগুন দেয় বলে অভিযোগ করেন তিনি।ফিলুমিনা হাঁসদার আরেক ছেলে জুলিয়াস সরেন বাদী হয়ে রফিকুল ইসলাম, তার ভাই ও অন্য চারজনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
এই ঘটনার পর রফিকুলকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করে গাইবান্ধা জেলা বিএনপি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘প্রধান আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে গাইবান্ধায় ফিরিয়ে আনা হবে।
এ ব্যপারে গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, ৮ ই জানুয়ারী বুধবার সকাল ৮টার দিকে ঢাকার শাহবাগের প্রিতম হোটেল থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||