এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এক বিশাল ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার শীর্ষস্থানীয় আলেম ও ইমামদের উপস্থিতিতে এই সম্মেলন সম্পন্ন হয়। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ -উজ -জামান-এর সভাপতিত্বে, স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার সিফাত কবির ফারহান।
প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান বলেন, একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ওপর জোর দেন। উপস্থিত ইমামগণকে দেশের সমৃদ্ধি ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যকালে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ, গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সম্পর্কে জেলা ইমামদের চমৎকারভাবে অভিহিত করেন। এসময় তিনি জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরতে ইমামদের এগিয়ে আসার আহ্বান জানান।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উদ-দুল হক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা নির্বাচন অফিসার ওলিউল ইসলাম।
অনুষ্ঠান শেষে জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||