এমডি নাঈম গোপালগঞ্জ :
[caption id="attachment_2543" align="alignleft" width="300"]
গণঅধিকারের নেতাকর্মীদের উপর স্বেচ্ছাসেবক দলের হামলায় গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ[/caption]
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গণঅধিকার পরিষদ(জিওপি) পৌরসভার নেতা কর্মীদের উপর ন্যাক্কারজনক হত্যার উদ্দেশ্যে হামলা করে বিএনপি'র যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসীরা। টুঙ্গিপাড়ায় এই হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টায় প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলা শাখার নেতা কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
গত সোমবার ২৭ শে জানুয়ারি বিকাল আনুমানিক চারটার টুঙ্গিপাড়ার পাটগাতি বাজার নামক এলাকায় হামলার শিকার হন গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা। এলাকাবাসী সূত্রে জানা যায়, হামলাটির পরিচালনা করেন বাংলাদেশ জতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলেন কেন্দ্রীয় সভাপতি এস,এম জেলানীর ভাই পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাগর সহ তার সন্ত্রাসী বাহিনী সদস্যরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকসহ জেলা উপজেলার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জেলানীর ভাই সাগর শেখ ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদ জানিয়ে এরূপ ঘটনার পুনরাবৃত্তি হলে পরবর্তীতে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন। বক্তারা টুঙ্গিপাড়ায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলার বিষয়টি নজরে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়ার নেতা-কর্মীদের উপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর (ভিপি) ফেইসবুকে এক স্টাটার্সে স্পষ্ট উল্লেখ্য করে লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর ছোট ভাই, টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর শেখ ও পৌর যুবদলের সভাপতি তাইজুল শেখের নেতৃত্বে ৩০/৪০ লোক এভাবে পিটিয়ে জখম ও আহত করে ডাস্টবিনের কাছে ফেলে রেখে যায়। ১৬ বছর আওয়ামী জুলুমের শিকার বিএনপির নেতা-কর্মীদের দ্বারা এমন জালেমি আচরণ অপ্রত্যাশিত। তিনি আরো বলেন, ভুলে যাবেন না আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াই থেকেই গণঅধিকার পরিষদের জন্ম। প্রয়োজনে নব্য জালিমদের বিরুদ্ধেও আবার নতুন লড়াই শুরু হবে বলে হুঁশিয়ারি দেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||