মো: আল মাসুম খান,(খুলনা বিভাগ)ব্যুরো চিফ:

খুলনা মহানগরীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অপসারণ কর্যক্রম চালিয়েছে খুলনা সিটি কর্পোরেশন(কেসিসি)। আজ বৃহস্পতিবার ২৯ মে সকালে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের বয়রা বাজার মোড় ও সোনাডাঙ্গা বাইপাস সড়ক পর্যন্ত এ অপসারণ চালানো হয়। সুষ্ঠু ও সুন্দরভাবে কোরবানির পশুর হাট পরিচালনার লক্ষ্যে নগরীর জোড়াগেট রেললাইন অংশের অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রমের নেতৃত্ব দেন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান। অভিযানে ফুটপাথের ওপর চুলা রেখে হোটেল ব্যবসা পরিচালনার অপরাধে বয়রা বাজার মোড়স্থ হোটেল ব্যবসায়ী আব্দুর রহমানকে ২ হাজার টাকা এবং ফুটপাথের ওপর গ্রিল রাখা ও নির্মাণের অপরাধে সোনাডাঙ্গা বাইপাস রোডস্থ এসএস পয়েন্টের স্বত্বাধিকারী মো. হেলাল হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে সড়ক ও সড়কের ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায় জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||