মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

“সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে খুলনা রেঞ্জ পুলিশ।
বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে খুলনা রেঞ্জাধীন বিভিন্ন ইউনিটে ৩০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ আগস্ট) বাগেরহাট জেলা পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
বাগেরহাট জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মহিদুর রহমান, মো. আবু রাসেল, রেফাতুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম রানা ও মো. ফাহিম মুনতাসির। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||