মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8994" align="alignnone" width="1600"]
খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশ ও কেএমপির ঈদ প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।[/caption]
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়ক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) যৌথ উদ্যোগে ঈদ প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। সভাপতিত্ব করেন খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ জাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে কেএমপির পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ একটি মর্যাদাপূর্ণ ও সম্মানজনক পেশা। দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের ভালোবাসা ও সম্মান অর্জনের সুযোগও এ পেশার মাধ্যমে তৈরি হয়। তিনি সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে হাইওয়ে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ইতিবাচক মানসিকতা ও জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ কমিশনার আরও বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, যাত্রী সেবা নিশ্চিতকরণ ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ এবং কেএমপিকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। তিনি কেএমপির পক্ষ থেকে যে কোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
এসময় কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান সহ হাইওয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||