এমডি আল মাসুম খান, ব্যুরো চিফ খুলনা:
[caption id="attachment_2315" align="alignleft" width="300"]
ভুয়া চিকিৎসক মেহেদী[/caption]
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এস এম মেহেদী হাসান নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯ টায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে। পরবর্তীতে তাকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত ভুয়া চিকিৎসক সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানুর রহমানের ছেলে। খুমেক হাসপাতাল সূত্র থেকে জানা যায়, রাত ৯ টার দিকে আটককৃত মেহেদী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সন্দেহ হয়। এক পর্যায়ে তাকে অহেতুক ঘোরাফেরা কারণ জানতে চাইলে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেয়। পরে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ আটকে রাখে। এ সময়ে তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। ভুয়া চিকিৎসক আটকের বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাত পৌনে ১১ টার দিকে খুমেক হাসপাতাল কর্তৃপক্ষ সোনাডাঙ্গা মডেল থানায় সোপর্দ করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||