মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার বিমল সাহা।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামিম আহমেদ। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর খুলনা ব্যুরো প্রধান মো. বেল্লাল হোসেন সজল।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খুলনা গেজেটের চিফ রিপোর্টার ও ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিলন। পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খুলনা গেজেটের মাল্টিমিডিয়া ইনচার্জ বশির হোসেন।
এবারের নির্বাচনে নির্বাহী সদস্যের ৬টি পদে নির্বাচিতরা হলেন— খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, খবরের কাগজের ব্যুরো প্রধান মাকসুদুর রহমান মাকসুদ, খুলনা গেজেটের সাব-এডিটর মো. আনিস উদ্দিন, পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ, দৈনিক প্রবর্তনের জিয়াউল সাদাত এবং সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||