মো. আল মাসুম খান ব্যুরো চিফ :

যুদ্ধ বিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক রোজাদার ফিলিস্তিনের জনগণের উপরে বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনা পাবলিক স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ছুটির পর খুলনা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান ফটক হতে খুলনা সরকারি মহিলা কলেজে মোড় হয়ে বয়রা বাজার মোড় প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। খুলনা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী প্রতিনিধি, সাবেক সাংস্কৃতিক কর্মী শাদমান রাশিদ এর সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক কলেজ এল্ডার প্রিফেক্ট আহনাফ তাহমিদ, ইয়াসির আজম তানভীর, সাফফাত আলম স্নিগ্ধ, নাবিল রেজা প্রমুখ।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ। সেখানে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলিম সকল দেশর হস্তক্ষেপ নিশ্চিত করতে কী কী করা যেতে পারে, সেই কাজ গুলো করা উচিত। এই উদ্যোগ বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে শীঘ্রই ঐক্যবদ্ধ ভূমিকা নেওয়া উচিত। একই সঙ্গে আমাদের সকলকেই শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে ইসরায়েলের পণ্য বর্জন করা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||