মো. আল মাসুম খান, ব্যুরো চিফ খলনা :
খুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬য় দফা দাবিতে ট্রেন আটকে দেওয়ার ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। খুলনা রেল স্টেশন মাস্টার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন নগরীর বয়রা জাংশন এলাকায় ট্রেন আটকে দেয় তারা। খুলনার ৪ টি পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা ট্রেন অবরোধের কারণে খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে যায়। ৩ ঘণ্টা পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বেলা সাড়ে ১২ টার দিকে খুলনার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||