মো: আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :

খুলনার দাকোপ উপজেলার তিডাডাংগা ইউনিয়নে গড়খালী এলাকায় অভিযান চালিয়ে লবণ পানি তোলার জন্য দুই জনের কাছ থেকে জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৮ মে রবিবার দুপুর ১টায় দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নে গড়খালী এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ভাবে লবণ পানি উত্তোলনের দায়ে দুই জন বাগদা চিংড়ি মাছের ঘের ব্যবসায়ীর কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: জুবায়ের জাহাঙ্গির। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধারে দাকোপ উপজেলার শিবসা নদী থেকে এলাকায় অবৈধ ভাবে লবণ পানি উত্তোলন করে আসছিল কামরুল সরদার (৪৫) ও ইউপি সদস্য মোয়াজ্জেম মোল্লা (৫৫)। উল্লেখ্য লবণ পানি উত্তোলন করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারামতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লবণ পানি উত্তোলনকারীদের কাছ থেকে পৃথক ভাবে ৫ হাজার করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময়ে উপস্থিত ছিলেন তিলডাঙ্গা ইউনিয়ন তফসীল দার সরদার অহিদ মুরাদ, অফিস সহকারী মোঃ কামরুল ইসলাম, তিলডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান আলীসহ দাকোপের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||