মো: আল মাসুম খান,ব্যুরো চিফ , খুলনা :

খুলনা জেলার কয়রা উপজেলার এক প্রাইমারী বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে শ্রেনী কক্ষে ঢুকে নুরুল ইসলাম নামের এক সহকারী শিক্ষককে মারপিটের ঘটনা ঘটেছে। এসময় শ্রেণীকক্ষের মধ্যে থাকা শিক্ষার্থীরা ভয় পায়। গতকাল বুধবার ৭ মে বিকেল আনুমানিক ৩টার দিকে বায়লাহারনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হামলার শিকার ভুক্তভোগী বায়লারহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় প্রাথমিক বিদ্যালয় অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা গণমাধ্যমের সাংবাদিকদের জানান, প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নিচতলায় চতুর্থ শ্রেণির ক্লাসে ছিলেন সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম। এ সময় হঠাৎ করে স্থানীয় এক ব্যক্তি শ্রেণি কক্ষের ভিতরে ঢুকে সহকারী শিক্ষককে খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় শিক্ষকের হাতে থাকা নির্দেশিকা কাঠি তার কাছ থেকে কেড়ে নিয়ে তাকে মারপিট করতে থাকে এবং ক্লাস থেকে ধরে নিয়ে বিদ্যালয় মাঠে নিয়ে যায়। ধস্তাধস্তিতে শিক্ষকের গায়ে থাকা পাঞ্জাবি ছিড়ে যায়। হামলাকারী ভুক্তভোগী ওই শিক্ষকের পকেটে থাকা নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। প্রাথমিক বিদ্যালয় এর পাশে থাকা ফাস্টফুড বিক্রেতা এক নারী চিৎকার করলে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বের হয়ে ঐ যুবকের কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে শিক্ষককে রক্ষা করে। বায়লারহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বীথি বিশ্বাস বলেন, আমি উপরের তলায় ক্লাসে ছিলাম। ক্লাস শেষে অফিসে এসে দেখি স্যার অফিসের ভিতরে এসে দাঁড়িয়ে আছে। স্যারের গায়ে থাকা পাঞ্জাবি ছেঁড়া ও স্যার খুব কাঁপছে। পরে ছেলে, মেয়েদের কাছে শুনতে পাই স্যারকে এক লোক ক্লাসে এসে গালিগালাজ ও মারপিট করছে। এ বিষয়ে গণমাধ্যমে সাংবাদিকরা হামলাকারীর জানতে চাইলে মোঃ মুজাহিদ হোসেন (লাটুম) বলেন, আমি উনার কাছে টাকা পাবো, উনার বাড়িতে গিয়ে উনাকে খুঁজে পাইনি তাই ওনার প্রতিষ্ঠানে গিয়েছিলাম সেই টাকা চাইতে। গণমাধ্যমে সাংবাদিকেরা ঐ শিক্ষককে মারপিট করার বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। ঘটনা বিষয়ে বায়লারহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আজিজুন্নাহার বলেন, আমি মিটিংয়ে ছিলাম। মোবাইলে খবর শুনে বিষয়টা সহকারী শিক্ষা কর্মকর্তাকে অবহিত করি। শিক্ষকের মারপিটের এই ঘটনার আমি ন্যায় বিচার চাই। খুলনা জেলার কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার বলেন, সংশ্লিষ্ট স্কুলের হেড স্যার বিষয়টা আমাকে ফোন করে জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||