মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8712" align="alignnone" width="1392"]
খুলনার কমিশনার সহ কেএমপি’র চার পুলিশ সদস্য আইজি ব্যাজে ভূষিত।[/caption]
পেশাদারিত্ব, সততা ও কর্মদক্ষতার স্বীকৃতিতে উজ্জ্বল খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি )
স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদান, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ কর্তৃক খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) চারজন কৃতী সদস্যকে “পুলিশ ফোর্স এক্সেম্পলারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” প্রদান করা হয়েছে।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সদস্যরা হলেন—
১। জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ।
২। জনাব মোঃ রেজাউর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত দায়িত্বে ডিসি (ডিবি), কেএমপি।
৩। জনাব মোঃ ইউসুফ আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত), লবণচরা থানা।
৪। কনস্টেবল জুয়েল রানা, সিডিএমএস শাখা, কেএমপি।
এ অর্জন শুধু চারজন পুলিশ সদস্যের ব্যক্তিগত সফলতাই নয়, বরং এটি খুলনা মেট্রোপলিটন পুলিশের সামগ্রিক পেশাদারিত্ব, সততা, দক্ষতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমেরও একটি বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
খুলনার মহানগরের বর্তমান পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসানের নেতৃত্বে কেএমপি ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিত করণে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। তাঁর নেতৃত্বে কেএমপি’র বিভিন্ন ইউনিট আরও গতিশীল ও জনমুখী হয়ে উঠেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

ডেপুটি পুলিশ কমিশনার মোঃ রেজাউর রহমানের দক্ষ নেতৃত্ব, পুলিশ পরিদর্শক মোঃ ইউসুফ আলীর তদন্ত কার্যক্রমে পেশাদারিত্ব এবং কনস্টেবল জুয়েল রানার দায়িত্বনিষ্ঠা এ সম্মাননার মাধ্যমে নতুন ভাবে মূল্যায়িত হয়েছে।
খুলনার সচেতন মহল মনে করছে, এ ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে এবং জনসেবামূলক কার্যক্রমে নতুন উদ্যম সৃষ্টি করবে। একই সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের ভাবমূর্তি ও মর্যাদা আরও উজ্জ্বল হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||