মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের চর এলাকায় একটি কলা বাগানের পাশ থেকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার বাসিন্দা রেজাউল করিম।
রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান নদী থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে জেলা পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||