মো.আল মাসুম খান, ব্যুরো চিফ, খুলনা :

খুলনা মেট্রোপলিটন পুলিশ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকাণ্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। অস্ত্রধারী সন্ত্রাসী এবং চাঁদাবাজরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম গতকাল (২১ এপ্রিল) বিকালে আড়ংঘাটা থানাধীন রায়ের মহল মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাবুলের ভিটার পরিত্যক্ত বাড়ির পশ্চিম পাশের ঝোপ - ঝাড়ের মধ্য থেকে সন্ত্রাসী ইমন মোল্লাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে শটগানের ৮ রাউন্ড সন্ত্রাসী ইমন মোল্লা গ্রেফতার, ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে শটগানের ৮ রাউন্ড কার্তুজ উদ্ধারে আসামির বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত সন্ত্রাসী ইমন মোল্লা (২৮) এর বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটনের ( কেএমপি) বিভিন্ন থানায় ৩ টি মামলার তথ্য পাওয়া গেছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||