মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8351" align="alignnone" width="858"]
খুলনায় সেমিস্টার ফি জটিলতা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা।[/caption]
খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি-এর এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। সেমিস্টার ফি পরিশোধ করতে না পারার চাপ ও মানসিক হতাশার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
নিহত শিক্ষার্থী উৎস রায় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা এবং শিক্ষক কনক কান্তি রায়ের ছেলে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উৎস রায়ের কাছে সেমিস্টারের বকেয়া ফি ছিল ৭৬ হাজার ৮১৬ টাকা। পরীক্ষা শুরুর আগের দিন তিনি কর্তৃপক্ষের কাছে সময় চেয়ে আবেদন করেন।
আবেদনটি বিভাগের প্রধান মেহেদী হাসান গ্রহণ করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে বলে।
পরিবারের সঙ্গে কথা বলার পরও পরিস্থিতির কোনো সমাধান না হওয়ায় রাতের দিকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কানাই লাল সরকার জানান, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে মঙ্গলবারের সকল পরীক্ষা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।নিহতের মামা কৌসিক রায় জানান, সন্ধ্যায় পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল এবং আংশিক অর্থ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||