মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

তীব্র তাপদাহে পুড়ছে খুলনার জনপদ। গত কয়েক দিনের তীব্র তাপ দাহ এর কারণে গরমে বিপর্যস্ত খুলনার জনজীবন। অস্বস্তিতে পড়েছে প্রাণিকুল। প্রচণ্ড রোদের তাপ আর ভ্যাপসা গরমে কৃষক, দিনমজুর, দোকানদার, ভ্যান-রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অস্থির হয়ে পড়ছেন। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। খুলনা বিভাগীয় আবহাওয়া অফিসের ইনচার্জ মো: মিজানুর রহমান বলেন, আজ রোববার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি ও খুলনায় ৪০ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া যশোরে ৪০ দশমিক একর ডিগ্রি, সাতক্ষীরায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি ও মোংলায় ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে, তীব্র তাপ প্রবাহে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা অস্থির হয়ে পড়ছে। অসহ্য গরমের কারণে খুলনার বিভিন্ন বাজারে ক্রেতা - বিক্রেতার সংখ্যা একেবারে নাই বললেই চলে। খুলনার বাসিন্দারা প্রয়োজন ছাড়া কেউ বাসা, বাড়ি থেকে বের হচ্ছে না। প্রচণ্ড গরমে ও রোদের তাপে পথচারীদের রাস্তায় হাঁটা মুশকিল হয়ে পড়েছে। ছাতা নিয়ে চলাচল করতে হচ্ছে। তীব্র গরমে গরমে রিকশা, ইজিবাইকের যাত্রীর নাই বললেই চলে। খুলনা অঞ্চলে বৈশাখের তীব্র তাপদাহ, অন্যদিকে লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত। আবার কয়েক দিন ধরে চলছে গরমের হিট ওয়েব ।সকাল থেকে রাত পর্যন্ত শুরু গরম ঘাম আর রোদের তেজ। খুলনা বিভাগের প্রতিটি মানুষ মানুষ এখন বৃষ্টির জন্য অপেক্ষা করছে। খুব বেশি দরকার না পড়লে মানুষ এখন বের হচ্ছে না, আজ সাপ্তাহিক প্রথম কর্ম দিবসে ও রাস্তাঘাট অনেকটা ফাঁকা। তীব্র গরমে খুলনা জেলার খাল, বিল, নদী, নালা,ড্রেনের পানি ও তীব্র গরম। এই গরমে প্রাণী জগতের পশু,পাখিদের কষ্টের সীমা নেই। বৈশাখের শুরু হতে না হতেই তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ সহ অবলা জীবজন্তু। খুলনা বিভাগীয় আবহাওয়া অফিসের ইনচার্জ মো: মিজানুর রহমান গণমাধ্যমকে আরও বলেন, খুলনা অঞ্চলে আগামীকাল সোমবার থেকে তাপমাত্রা কমতে পারে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||