মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

খুলনা মেট্রোপলিটনের হরিণটানা, লবণচরা ও খালিশপুর থানা এলাকা হতে বিদেশি মদ, ভারতীয় পাসপোর্ট এবং ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট তিন থানার পুলিশ। যাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। গতকাল মঙ্গলবার ৬ মে সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় থানা পুলিশের অভিযানে এ উদ্ধার গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক, পৃথক তিনটি মামলা হয়েছে। হরিনটানা থানা পুলিশ জানায়, হরিণটানা থানার কৈয়া এলাকা থেকে সুজিত রায় (৩২) নামে এক ভারতীয় নাগরিককে তিন বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করা হয়। সে ভারতের উত্তর চব্বিশ পরগনার জেলার নিউ ব্যারাকপুর থানার মুড়গাছা নবপল্লী গ্রামের জনৈক খোকন রায়ের ছেলে। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। এদিকে লবণচরা থানার মোল্লাপাড়া এলাকা হতে মো. আসিফ এহসান সাব্বির (২৮) নামে একজন ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়। সে সদর থানার পশ্চিম টুট পাড়া এলাকার জনৈক মো. আনোয়ার হোসেন খোকনের ছেলে। অপরদিকে খালিশপুর থানার নয়াবাটি এলাকা থেকে মো. ইব্রাহিম খলিলুল্লাহ (২১) নামে একজন ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে। সে ওই থানার গোয়ালপাড়া এলাকার জনৈক মো. বাশারের ছেলে। গ্রেফতার কৃত আসামিদের আদালতে সোপর্দের পর খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||