মো: আল মাসুম খান, ব্যুরো চিফ খুলনা :

ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল ইসলাম দিদার। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনাটি ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, আজ বৃহস্পতিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার (৬০)। সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ রোধ করলে তাকে দ্রুত সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেখ দিদারুল হোসেন দিদার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়ন থেকে পরপর তিন বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া জনপ্রিয় বাংলা ছায়াছবি বিক্ষোভসহ কয়েকটি বাংলা ছবির প্রযোজক ও পরিচালক ছিলেন তিনি। খুলনা জেলার পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের মরহুম (সাবেক চেয়ারম্যান) শেখ আমজাদ হোসেনের বড় ছেলে শেখ দিদারুল হোসেন দিদার। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার মৃত্যুও খবর শুনে মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা জনপ্রিয় এই চেয়ারম্যান কে হাসপাতালে দেখতে আসেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||