মো: আল মাসুম খান,খুলনা বিভাগীয় ব্যুরো চিফ:

গত ২৮ মে ২০২৫ তারিখ হরিণটানা থানায় একটি ছিনতাইয়ের দস্যুতার মামলা দায়ের করা হয়। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য মামলার নিবিড় তদন্ত শুরু করে হরিণটানা থানা পুলিশের একটি টিম। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ মে দুপুরে হরিণটানা থানা পুলিশের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী থানাধীন বসুন্দিয়া জঙ্গল বাধাল এলাকা হতে হরিণটানা এলাকার নিজাম উদ্দিন স্বপন সরকার এর ছেলে দেলোয়ার সরকার (২৯) বাগেরহাটের মোড়েলগঞ্জের মোঃ শাহিন খলিফার ছেলে রিয়াদ খলিফা (২২), এবং সোনাডাঙ্গার মৃত মাগরেব গাজীর ছেলে সাইফুল গাজী (৩২), গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দেলোয়ারের হেফাজত হতে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি চাপাতি ও ছিনতাইকৃত ১টি স্যামস্যাং মোবাইল এবং ১টি ট্যাব উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ মে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বটতলী বাজার হতে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি সুজিকে মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত অপর আসামী তেরখাদার বারাসাত এলাকার গোলাম মোস্তফা শেখের ছেলে তুষার শেখ (২০) কে গতকাল ৩০মে বিকেলে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিগণ পেশাদার ছিনতাইকারী। তারা নগরীর বিভিন্ন থানা এলাকায় চুরি, ছিনতাই, দস্যুতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আত্মগোপন করে থাকে। মামলাটির তদন্ত অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||