মো: আল মাসুম খান,বিভাগীয় ব্যুরো চিফ খুলনা :

খুলনা মহানগরীর সোনাডাঙ্গার ময়লাপোতা হরিজন পল্লিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবুজ হাওলাদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ২ জুন রাত সাড়ে ১০ টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা হরিজন কলোনীতে ঘটনাটি ঘটে। নিহত যুবক লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার বাসিন্দা হেমায়েতের ছেলে।সোনাডাঙ্গা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হাই গণমাধ্যমের সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক ওয়াসার শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সে সাচিবুনিয়ার বাসিন্দা। সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার হরিজন কলোনীতে রাতে তার বড় বোনের বাড়িত বেড়াতে এসেছিল। রাতে সেখান থেকে বের হওয়ার পর ৪-৫ জন যুবক তার ওপর অতর্কিত হামলা করে। এ সময়ে ওই যুবকদের মধ্যে এক যুবকের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তার পেটের নিচে আঘাত করলে সবুজ মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরবর্তীতে তার অবস্থা আশংকাজনক হওয়া গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়লা পোতার হরিজন পল্লির স্থানীয়রা এ হত্যাকাণ্ডের ব্যাপারে কেউ কোন কথা বলছে না। অপরাধীদের আটকের জন্য অভিযান চলছে এবং তাদের আশপাশের সিসি ফুটেজ গুলো সংগ্রহ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||