এমডি, আল মাসুম খান: ব্যুরো চিফ খুলনা
[caption id="attachment_2306" align="alignnone" width="300"]
দূর্ঘটনার শিকার মোটর সাইকেলের চিত্র[/caption]
খুলনায় বালু ভর্তি ড্রাম ট্রাকের চাপায় তারেক রেজওয়ান নামে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে রূপসা ব্রিজের নিচে আছিয়া সী ফুডের সামনে এ ঘটনাটি ঘটে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত রেজওয়ান নগরীর টুটপাড়া এলাকার আজাদ শেখের ছেলে। লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান খুলনা গেজেটকে নিশ্চিত করে বলেন, রূপসা ব্রিজের নীচ থেকে রেজওয়ান মোটরসাইকেল যোগে পুটিমারীর দিকে যাচ্ছিল। আছিয়া সী ফুডসের সামনে বালু ভর্তি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা খায় ওই মোটরসাইকেল। ধাক্কা খাওয়ার পর মোটরসাইকেল ড্রাম ট্রাকের নিচে চলে যায় এবং আরোহী তারেক রেজওয়ানের মৃত্যু হয়। স্থানীয়রা আটকের চেষ্টা করলে ড্রাইভার ট্রাক নিয়ে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||