মো: আল মাসুম খান, ব্যুরো চিফ খুলনা :
খুলনার বটিয়াঘাটায় উপজেলায় আলোচিত নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি মিজানুর রহমান খোকনকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল রোববার (২০ এপ্রিল) রাতে তাকে বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। র্যাব ৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ১৯ এপ্রিল রাত ৮ টার দিকে বটিয়াঘাটা উপজেলার একটি গ্রামে খাবার কিনে ভিকটিম বাড়িতে ফিরছিল। পথিমধ্যে ভিকটিমের প্রতিবেশী খোকন জানায় বাবা ডাকছে। এমন কথা শুনে ভিকটিম তাদের সাথে একটি পরিত্যক্ত ঘরে প্রবেশ করলে সেখানে থাকা আরও কয়েকজন মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। আলোচিত এই ধর্ষণের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশের পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের মাধ্যমে রোববার রাতে আসামি মিজানের অবস্থান জানতে পেয়ে র্যাব ৬ এর সদস্যরা বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, আসামি মিজানুর রহমান খোকনকে র্যাব থানায় হস্তান্তর করে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে রিমান্ডে নিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ধর্ষণ মামলার অপর আসামিদেরকে গ্রেফতার করা হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||