মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8454" align="aligncenter" width="1173"]
খুলনায় কেএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।[/caption]
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারে স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম (সেবা), পিপিএম (বার)-সহ কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের মধ্যে ছিলেন এ.বি.এম মহিদ হোসেন (জাস্টিস অ্যান্ড কেয়ার), অ্যাডভোকেট ফাতেমা খন্দকার রিমা (মহিলা সহায়তা কর্মসূচি), প্রবেশন অফিসার (মামলা নিষ্পত্তি শাখা), পান্না লোপা বাড়ৈ (নবলোক) এবং তাজমুল হাসান (এসওএস শিশু পল্লি), খুলনা।
সভায় ভিকটিম সাপোর্ট সেবার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ জোরদার, রেফারেল মেকানিজম শক্তিশালীকরণ এবং সাইবার সাপোর্ট কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভুক্তভোগীদের দ্রুত ও কার্যকর সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় নারী ও শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদান, শিশুসমেত ভুক্তভোগীদের মানবিক সহায়তা, পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করন এবং হারিয়ে যাওয়া শিশুদের পুনর্বাসনের বিষয় গুলো গুরুত্ব পায়।
এছাড়া অপরাধে জড়িত শিশুদের জন্য পৃথক পর্যবেক্ষণ ও পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলা, উদ্ধার কৃত শিশু ও ভিকটিমদের স্থানীয় থানার মাধ্যমে যথাযথ ভাবে হস্তান্তর এবং পরিবার ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে নিরাপদ পুনর্বাসন নিশ্চিত করার ওপর মতামত দেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে প্রাপ্ত সকল অভিযোগ ও সালিশ কার্যক্রম বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগে ভুক্তভোগীদের জন্য টেকসই পুনর্বাসন নিশ্চিত করা হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||