মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8732" align="alignnone" width="1280"]
খুলনায় আদ-দ্বীন আকিজ হাসপাতালে চিকিৎসা গাফিলতির অভিযোগ, প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ।[/caption]
খুলনার বৈকালী এলাকায় অবস্থিত আদ-দ্বীন আকিজ হাসপাতাল-কে ঘিরে চিকিৎসা গাফিলতি, প্রসূতি মায়ের মৃত্যু, গর্ভের নবজাতকের মৃত্যুসহ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। একের পর এক এমন অভিযোগ সামনে আসায় সাধারণ রোগী ও স্বজনদের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তৎকালীন রুপসা হোটেলের নন-বেঙ্গলি মালিকানাধীন জমি অধিগ্রহণ করে দীর্ঘমেয়াদি লিজের মাধ্যমে সেখানে হাসপাতালটি গড়ে তোলা হয়। অভিযোগ রয়েছে, তৎকালীন শ্রম প্রতিমন্ত্রী ও খুলনা সিটির অপসারিত মেয়রের সহযোগিতায় বিড়ি কোম্পানির স্বত্বাধিকারী আকিজ পরিবারের বড় সন্তান মহিউদ্দিনের নামে সম্পত্তিটি লিজ প্রদান করা হয়েছিল।ভুক্তভোগী পরিবার গুলোর অভিযোগ, হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক প্রসূতি মা সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অনেক ক্ষেত্রে গর্ভে থাকা নবজাতকের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও চিকিৎসকদের অবহেলাকে দায়ী করছেন স্বজনরা।
অভিযোগে আরও বলা হয়, রোগীর শারীরিক অবস্থার গুরুত্বের চেয়ে অর্থ আদায়কেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। বিশেষ করে হাসপাতালের চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন, ম্যানেজার হোসেন আলী ও পরিচালক প্লাবন বসুর বিরুদ্ধে রোগী ব্যবস্থাপনায় অবহেলা এবং অর্থকেন্দ্রিক মনোভাবের অভিযোগ তুলেছেন কয়েকজন ভুক্তভোগী।
স্থানীয়দের দাবি, রোগীর অবস্থা সংকটাপন্ন হলেও অনেক সময় দ্রুত চিকিৎসা সিদ্ধান্ত নিতে বিলম্ব করা হয়। এতে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা ব্যয়ের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।
এছাড়া অভিযোগ রয়েছে, অতীতেও টাকার জন্য মৃত রোগীর মরদেহ আটকে রেখে অর্থ আদায়ের মতো ঘটনাও ঘটেছে এই বেসরকারি হাসপাতালটিতে। এমন অভিযোগ নতুন করে জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে ডা. ফারজানা ইয়াসমিন, ম্যানেজার হোসেন আলী ও পরিচালক প্লাবন বসুর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এদিকে, একের পর এক অভিযোগের ঘটনায় খুলনার সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, রোগীর জীবন নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না। স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||