মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীর চাঁনমারী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রূপসা স্ট্যান্ড রোডের মোঃ আফজাল হাওলাদারের ছেলে মোঃ লেলিন হাওলাদার (৩৪), টুটপাড়া মেইন রোডের মোঃ হাফিজ মুন্সি ও নাসিমা বেগমের ছেলে মোঃ হোসেন মুন্সি (২৪), টুটপাড়া মেইন রোডের লতা স্টোরের পাশে কালামের বাড়ির ভাড়াটিয়া রিপনের ছেলে নয়ন (২২) এবং রূপসা স্ট্যান্ড রোডের মৃত দেলোয়ার হোসেনের ছেলে হাফিজুল ওরফে মোঃ সোহেল (৪০)। খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা সদর থানায় কর্মরত উপ-পরিদর্শক মোঃ আমজাদ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গত ০৮ জুন ২০২৬ তারিখ রাত ১২:৩০ ঘটিকা হতে ০২:৩০ ঘটিকা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃত আসামিদের বিরুদ্ধে গত ০৭ জুন ২০২৬ তারিখে খুলনা সদর থানার ১০ নম্বর মামলায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় অপরাধে জড়িত থাকায় তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বা সিডিএমএস পর্যালোচনা করে আটক আসামিদের বিরুদ্ধে আগের অসংখ্য মামলার রেকর্ড পাওয়া গেছে। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী মোঃ লেলিন হাওলাদারের বিরুদ্ধে খুলনা সদর থানার ০৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখের ৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৩৪ ধারার হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। তার অন্য মামলাগুলো হলো রূপসা থানার ১৪ মে ২০১৭ তারিখের ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ ধারা, খুলনা সদর থানার ২০ মে ২০১৭ তারিখের ৩৯৯/৪০২ ধারা, একই থানার অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারা, একই তারিখের পুলিশের ওপর হামলা ও হত্যা সংক্রান্ত ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৫২/১৫৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/২২৪/৩০২ ধারা, ১৫ মে ২০১৭ তারিখের ১৪৩/৩৪২/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৫০৬/১০৯ ধারা, ১৪ মে ২০১৭ তারিখের ১৪৩/৩৪২/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৩০৭/৫০৬ ধারা, রূপসা থানার ০৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ ধারা, খুলনা সদর থানার ২২ জানুয়ারি ২০২০ তারিখের ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩৭৯/৫০৬ ধারা, ০৭ সেপ্টেম্বর ২০২০ তারিখের ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ ধারা, ১২ জুন ২০১৫ তারিখের ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৫০৬/১১৪/১০৯ ধারা, ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩৫৪/৩৭৯/৫০৬ ধারা এবং সোনাডাঙ্গা থানার ২১ ডিসেম্বর ২০২০ তারিখের ৩৯২ ধারার দস্যুতা মামলা।
অপর আসামি মোঃ হোসেন মুন্সির বিরুদ্ধে খুলনা সদর থানার ১৫ জানুয়ারি ২০১৮ তারিখের মাদক আইনের ১৯(১) এর ৯(ক) ধারা, ০৩ অক্টোবর ২০১৭ তারিখের দুটি মারামারি ও হত্যাচেষ্টা মামলা যার ধারা ১৪৩/৩৪১/৩২৬/৩২৪/৩২৩/৩৭৯/৩০৭/৫০৬, ১২ ডিসেম্বর ২০২২ তারিখের ৪৫৭/৩৮০/৪১১ ধারার চুরি মামলা এবং ১১ মার্চ ২০২৩ তারিখের ৪৫৭/৩৮০ ধারার চুরির মামলাসহ ৫টি মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া আসামি হাফিজুল ওরফে সোহেলের বিরুদ্ধে খুলনা সদর থানার ১৭ মার্চ ২০২০ তারিখের ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ ধারা, ২১ মে ২০২৫ তারিখের মাদক আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারা এবং খালিশপুর থানার ১৮ মে ২০২৫ তারিখের ৩৯২ ধারার দস্যুতা মামলাসহ ৩টি মামলার রেকর্ড রয়েছে।
সর্বকনিষ্ঠ আসামি নয়নের বিরুদ্ধে খুলনা সদর থানার ২৭ অক্টোবর ২০২৫ তারিখের ৩৯২ ধারার ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে। এলাকায় চাঁদাবাজি, অস্ত্র ও হত্যা মামলার এসব চিহ্নিত আসামিদের গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||